লিটনের কঙ্কালসার ব্যাটিং
অপার সম্ভাবনাময় ও প্রতিভাধর তকমা গায়ে এঁটে আন্তর্জাতিক ক্রিকেটে লিটন দাসের পথচলার সূচনা হয়েছিল। ক্লাসিক ব্যাটিং স্টাইলের কারণে অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ হলেও কখনোই হতে পারেননি ধারাবাহিক। ভালো ইনিংস খেলার পর যেন আবার কবে সেটির পুনরাবৃত্তি হবে, সেই প্রশ্নটাই যেন সকলের মনের গহীনে উঁকি দেয়।
ওয়ানডে সর্বশেষ ৭ ইনিংসেই দুই অংকের ঘরে যেতে পারেননি লিটন দাস। সংখ্যাগুলোতে চোখ বুলালে চমকেই যেতে হবে ( ৬, ১, ০, ০, ২, ৪, ০)! অর্থাৎ শেষ সাত ইনিংসে তার মোট রান ১৩।
বর্তমান বাস্তবতায় ব্যাট হাতে লিটন অফফর্মে রয়েছেন- এটি বলাটাও হয়তো যথেষ্ট নয়। ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার রীতিমতো অন্ধকার সময় পার করছেন। ওয়ানডে সর্বশেষ ৭ ইনিংসেই দুই অংকের ঘরে যেতে পারেননি।
.png)
এক বছর আগে থেকে আরম্ভ হয়েছে লিটনের এমন রানখরা। ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে স্যাক্সটন ওভালে মাত্র ৬ রানে সাজঘরে ফেরেন। একই প্রতিপক্ষের সঙ্গে পরের ম্যাচে এক রানেই তুষ্ট থাকেন!
শ্রীলংকার বিপক্ষে চলতি বছরের মার্চে প্রথম দুই ওয়ানডেতেই তিনি রানের খাতা খোলেননি। তৃতীয় ম্যাচে তাই বাদ পড়েন। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম দুই খেলায় ৪ ও ২ রানের বেশি করতে পারেননি। শেষ ওয়ানডেতে ডাক মেরে ড্রেসিং রুমের পথ ধরেন।