ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জেসন গিলেস্পি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৫, ১৩ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জেসন গিলেস্পি
জেসন গিলেস্পি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জেসন গিলেস্পি। পাকিস্তানের টেস্ট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। 

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে দলের দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নেন তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্রিকবাজকে পিসিবির এক মুখপাত্র গণমাধ্যমগুলোতে বলেন, ‘গিলেস্পি পদত্যাগ করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন।’ 

Advertisement

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ধৈর্য হারিয়ে ফেলছেন টেস্ট দলের কোচ গিলেস্পি। 

নিয়েলসনকে চলতি বছরের আগস্টেই নিয়োগ দিয়েছিল পিসিবি। তার আনুষ্ঠানিক পদ ছিল মূলত হাইপারফরম্যান্স রেড বল কোচ। অস্ট্রেলিয়ায় পাকিস্তান সফরের পর তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। কিন্তু পিসিবি হঠাৎই জানিয়ে দিয়েছে, তার সঙ্গে চুক্তি বাড়ানো হচ্ছে না। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নিজের সহকারীকে যে পাবেন না, সেটা গিলেস্পিকে জানানো হয়নি। যা মোটেও ভালোভাবে নেননি সাবেক অজি তারকা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পাকিস্তান
লিংক সফলভাবে কপি হয়েছে!