ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলাদেশের হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৪, ১৩ ডিসেম্বর ২০২৪
জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলাদেশের হোয়াইটওয়াশ
ছবি: সংগৃহীত

৩২১ রানের বড় স্কোর স্কোরবোর্ডে রেখেও বছরের শেষ ওয়ানডেতে ভাগ্য বদল করা হয়নি বাংলাদেশের। নিশ্চিত হয়েছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। আমির জাঙ্গুর ব্যাটে সহজেই জিতলেন ক্যারিবিয়ানরা। ২৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় দলটি। 

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১০৪ রান করে অপরাজিত থাকেন জাঙ্গু। ৮৩ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। কম যাননি গুডাকেশ মোটিও। ৩১ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় খেলেন হার না মানা ৪৪ রানের ইনিংস। কেসি কার্টি করেন ৯৫ রান।

সংক্ষিপ্ত স্কোর :

Advertisement

বাংলাদেশ : ৫০ ওভারে ৩২১/৫ (তানজিদ ০, সৌম্য ৭৩, লিটন ০, মিরাজ ৭৭, আফিফ ৭৭, আফিফ ১৫, মাহমুদউল্লাহ ৮৪*, জাকের ৬২*; আলজেরি ২/৪৩, ব্লেডস ০/৭৩, রোমারিও ০/৬৫, চেজ ০/৩৮, মোটি ১/৬৪, রাদারফোর্ড ১/৩৭)।

ওয়েস্ট ইন্ডিজ : ৪৬ ওভারে ৩২৫/৬ (কিং ১৫, আথানেজে ৭, কার্টি ৯৫, হোপ ৩, রাদারফোর্ড ৩০, জাঙ্গু ১০৪*, চেজ ১২, মোটি ৪৪*; হাসান ১/৫২, নাসুম ১/৫৬, মিরাজ ০/৬৭, তাসকিন ১/৪৯, রিশাদ ২/৬৯, আফিফ ০/২, সৌম্য ০/৬)।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: খেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!