নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থতার মাশুল দিলেন ব্রুক। প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের পর দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১ রান। প্রথম ইনিংসে ৩২ রান করেন রুট। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে আসে ৫৪ রান। তাতেই তিনি শীর্ষস্থান পুনরুদ্ধারে সক্ষম হন।
টেস্ট ব্যাটারদের মধ্যে রুটের রেটিং পয়েন্ট ৮৯৫, ব্রুকের ৮৭৬। হ্যামিল্টনে দুই ইনিংসে ৪৪ ও ১৫৬ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ৮৬৭ রেটিং পয়েন্ট নিয়ে তনে আছেন।
.png)
একই ম্যাচে ফিফটি হাঁকিয়ে করে ৬ ধাপ এগিয়ে ৩১তম স্থানে কিউই অধিনায়ক টম ল্যাথাম। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে উইল ইয়াং ১৩ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে রয়েছেন।
লাল বলের ক্রিকেটে বোলারদের র্যাংকিংয়ে যথারীতি সবার উপরে ভারতের জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডকে ৪২৩ রানের বিশাল ব্যবধানে হারানোর ম্যাচে ৬ উইকেট নেয়া কিউই পেসার ম্যাট হেনরি দুই ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে। তার সতীর্থ উইল ও’রুকি ১৪ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফের সঙ্গে যৌথভাবে আছেন ৩০ নম্বরে। ৬ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে মিচেল স্যান্টনার।