কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের (সিওসি) ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে এই শাস্তি পেয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক। একজন খেলোয়াড় কিংবা সাপোর্টিং স্টাফ আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সাথে অনুপযুক্তভাবে শারীরিক সংঘর্ষে জড়ানোর ক্ষেত্রে এই অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়ে থাকে।
ম্যাচের দশম ওভার শেষে দুই দলের ক্রিকেটাররা প্রান্ত বদল করেছিলেন। এমন মুহূর্তে বল হাতে নিয়ে পিচে সামনে দিয়ে যাচ্ছিলেন কোহলি, অন্য পাশ থেকে আসছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস। তখন একে অন্যের সঙ্গে ধাক্কা লাগলে কোহলির দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায় কনস্টাসকে।
.png)
কোহলি তো আর ছেড়ে দেওয়ার পাত্র নন, এই ভারতীয় ক্রিকেটারও উল্টো কয়েক লাইন শুনিয়ে দেন। দুজনের বাক্য বিনিময় লম্বা হতে দেননি আরেক ওপেনার উসমান খাজা ও অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ।