ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৬, ২৮ ডিসেম্বর ২০২৪
বিপিএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন যারা
ফটো- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরকে সামনে রেখে প্রকাশিত হয়েছে ধারাভাষ্যকারদের তালিকা। টিভি পর্দায় খেলাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে তারা রাখবেন বড় ভূমিকা।

ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ, মাজহার উদ্দিন অমি, টিনো মায়োয়ো, আমির সোহেল, স্যার কার্টলি আমব্রোস, ড্যানি মরিসন  ও এইচডি আকারম্যান। 

জুলাই বিপ্লব বিশেষভাবে স্থান পাবে এবারের বিপিএলে। টুর্নামেন্ট চলাকালে বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকেও দেখা যেতে পারে। আর এতসব আয়োজনে পরামর্শ দিয়ে সরাসরি বিপিএলের সাথে যুক্ত আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

Advertisement

বিপিএলে এই বছর থাকবে অফিসিয়াল মাসকট 'ডানা ৩৬' এবং ঢাকা, সিলেট, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট ও ট্রফি ট্যুর। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আসর ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!