ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাইটনের ঘরের মাঠে হোঁচট 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৯, ২৮ ডিসেম্বর ২০২৪
ব্রাইটনের ঘরের মাঠে হোঁচট 
ফটো- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে হোঁচট খেয়েছে ব্রাইটন। প্রতিপক্ষ ব্রেন্টফোর্ডের বিপক্ষে তারা গোলশূন্য ড্র করেছে।

আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ম্যাচের শুরু থেকে  ব্রেন্টফোর্ডেকে চাপে রাখে ব্রাইটন। একের পর এক আক্রমণে কঠিন পরীক্ষা নেয় ফাবিয়ানের শিষ্যরা।

গোলের জন্য ব্রাইটন শট নেয় ২৪টি, এর কেবল ৭ ছিল লক্ষ্যে। বল দখলে বেশ পিছিয়ে থাকা ব্রেন্টফোর্ডে ৮ শটের তিনটি ছিল লক্ষ্যে।

Advertisement

স্বাগতিকদের ফিনিশিংয়ে দুর্বলতা ভীষণ ভুগিয়েছে। ৫৯ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাইটন প্রথমার্ধে গোলের জন্য এগারোটি শট, এর তিন ছিল না লক্ষ্যে। পেনাল্টি স্পটের কাছ থেকে তাদের হেড, শট গেছে ক্রসবারের বেশ উপর দিয়ে। 

মাঝে মধ্যে দুয়েকটা পাল্টা আক্রমণে গা ঝাড়া দেওয়ার চেষ্টা করেছে ব্রেন্টফোর্ড। তবে প্রথমার্ধে তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি তারা। চার শটের কেবল একটি ছিল লক্ষ্যে। 

দ্বিতীয়ার্ধের খেলা চলে প্রায় একই গতিতে। ব্রেন্টফোর্ডের আক্রমণের ঝাপটা সামলে প্রতি-আক্রমণের চেষ্টা করে ব্রাইটন। কয়েকটা সুযোগ পেয়েও দলটি কাজে লাগাতে পারেনি। খেলার ৮০ মিনিটে শেষবার সুযোগ পেয়েছিল ব্রাইটন। বাকি সময়ে তেমন কোনো সুযোগ কেউই তৈরি করতে পারেনি।

১৮ ম্যাচে ৬ জয়ের ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে ব্রাইটন। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১তে উঠে এসেছে ব্রেন্টফোর্ড।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
ট্যাগ: ইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!