সোমবার (৩১ ডিসেম্বর) খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচে তিনি কিছুক্ষণ বাংলায় ধারাভাষ্য দেন। এ সময় খুলনার ছুঁড়ে দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করছিল চট্টগ্রাম।
ধারাভাষ্য কক্ষ থেকে বের হয়ে প্রেসবক্সে সাংবাদিকদের সাথে দেখা করেন ফারুক। সেখানে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাকে বল-টু-বল ধারাভাষ্য করতে হয়নি। আমি একটি সাক্ষাৎকার দিয়েছি।’
.png)