ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২০, ২ জানুয়ারি ২০২৫
বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

একদিন বিরতি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আবারো ফিরল মিরপুরে। তবে উদ্বোধনী দিনেই মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ দর্শকরা। সেই ঘটনার পুনরাবৃত্তি আবারো ঘটেছে। 

বৃহস্পতিবারের (২ জানুয়ারি) দিনের খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটল।

জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা।

Advertisement

ছবি: বিপিএল টিকিট কাউন্টারের পরিস্থিতিপরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!