ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে লজ্জাজনক পরিসংখ্যানে লিটন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ২ জানুয়ারি ২০২৫
বিপিএলে লজ্জাজনক পরিসংখ্যানে লিটন 
ফটো- লিটন দাস

জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা বিপিএলেও টেনে এনেছেন লিটন দাস। এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এই উইকেটরক্ষক ব্যাটার লজ্জার এক পরিসংখ্যানে নিজের নাম লিখিয়েছেন।

ঢাকার প্রথম ম্যাচে রানে ফেরার আভাস দিলেও দ্বিতীয়টিতে ডাক মেরে বিপিএলের সব আসর মিলিয়ে টপ অর্ডারে দশমবারের মতো ডাক মেরেছেন লিটন। তার উপরে অবশ্য রয়েছেন আরো তিন ক্রিকেটার। 

বিপিএলে সর্বাধিক ১৩ বার ডাক মেরেছেন এনামুল হক বিজয়। ১১ বার ডাক মেরে সাজঘরে ফেরেন সৌম্য সরকার এবং মাশরাফী বিন মোর্ত্তজা। এরপরেই আছেন লিটন কুমার দাস। তার সঙ্গে যৌথভাবে ১০ বার ডাক মারেন ইমরুল কায়েস। 

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আকিল হোসেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরেছেন। দ্বিতীয়টিতে ৩ রানের বেশি তুলতেই পারেননি। সিরিজের শেষ ম্যাচে দুই অংকের ঘরে গেলেও ১৪ রানের বেশি তুলতে পারেননি।  

ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ৭ ইনিংসেই দুই অংকের ঘরে যেতে পারেননি লিটন দাস। সংখ্যাগুলোতে চোখ বুলালে চমকেই যেতে হবে ( ৬, ১, ০, ০, ২, ৪, ০)! অর্থাৎ শেষ সাত ইনিংসে তার মোট রান ১৩। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারের টি-২০ ফরম্যাটেও দুরাবস্থা কাটছে না। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!