[ খেলা ]
বিপিএল: সিলেট পর্বে আগে ব্যাটিংয়ে স্ট্রাইকার্স
ফটো- সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের উদ্বোধনী ম্যাচের আগে হয়ে গেছে টস। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান টসে জিতে সিলেট স্ট্রাইকার্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
খানিক পর দুপুর দেড়টায় খেলাটি আরম্ভ হবে। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ঢাকা পর্বে চলতি আসরে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ৩৪ রানে জিতেছিল রংপুর। হোম গ্রাউন্ডে সিলেট সেই হারের প্রতিশোধ নিতে পারে কিনা, সেটিই দেখার বিষয়।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: জর্জ মুন্সে, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, আরিফুল হক (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিস টপলে, আল আমিন হোসেন, অ্যারন জোন্স।
.png)
রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম তামিম, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ, রাকিবুল হাসান।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!