ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
গণমাধ্যমকে মুমিনুল 

দ্বি-স্তর টেস্ট কাঠামো চালু হলে টেস্টের অবমূল্যায়ন হবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ৮ জানুয়ারি ২০২৫
দ্বি-স্তর টেস্ট কাঠামো চালু হলে টেস্টের অবমূল্যায়ন হবে
বাংলাদেশ ক্রিকেট দল

‘যখন আপনি ভালো দলের বিপক্ষে খেলবেন, তাদের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে গিয়ে কোথায় আপনাকে উন্নতি করতে হবে সেটা বুঝতে পারবেন। আপনি টেস্ট ক্রিকেটকে কোথায় নিতে চান, তা আপনি বুঝতে পারবেন। যদি দুই স্তরের টেস্ট চালু হয়, তাহলে টেস্ট ক্রিকেটের অবমূল্যায়ন হবে। কারণ ম্যাচের সংখ্যা কম হবে এবং এর মূল্য কমে যাওয়ায় খেলোয়াড়রা সাদা বলের ক্রিকেটের দিকে ঝুঁকবে।’

দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট কাঠামো চালু নিয়ে এভাবেই নিজের বিরোধিতার কথা বলেছেন মুমিনুল হক। বাংলাদেশ দলের এই ব্যাটার ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

টেস্ট ক্রিকেট নিয়ে নতুন পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। প্রথম সারির দেশগুলো নিজেদের মধ্যে আরও বেশি সংখ্যক সিরিজ খেলবে। দুটি স্তরে টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে দুই ভাগে বিভক্ত করা হতে পারে।  

Advertisement

দ্বি-স্তর বিশিষ্ট এই কাঠামো বাস্তবায়িত হলে একদিকে থাকবে ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। তাদের সঙ্গে যুক্ত হবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা। আরেক স্তরে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড থাকবে।

এ প্রসঙ্গে মুমিনুল হক বলেন, ‘এটা শুনে খুবই হতাশ হয়েছি। সোজা কথা বললে, আমি কোনো দলেকে ছোট করে দেখছি না। কিন্তু আমি নিশ্চিত নই যে, দ্বিতীয় স্তরে খেললে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমি জানি না যে আমরা যদি ভালো খেলি, তবে আমরা প্রথম স্তরে উন্নীত হতে পারবো কিনা।’

২০২৭ সাল থেকে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করতে চায় খেলাটির ‘বিগ থ্রি’ বা তিন মোড়ল। চলতি মাসেই আইসিসির সঙ্গে আলোচনায় বসার কথা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে।

টাইগারদের টেস্ট দলের সাবেক অধিনায়কের ভাষ্য, ‘দুই স্তরের টেস্ট চালু হলে ম্যাচের সংখ্যা কম হবে এবং এটি টেস্ট খেলোয়াড়দের জন্য খুবই হতাশাজনক। আমি মনে করি, এটি আমাদের জন্য ভালো হবে না। যদি আমরা ভালো দলের বিপক্ষে না খেলি, তাহলে আমাদের খেলার উন্নতি করবে না এবং আমরা নিজেদের মধ্যে খেললে আমাদের স্তর একই রকম থাকবে।’

সূত্র: ক্রিকবাজ

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!