[ খেলা ]
পর্তুগালের দল ঘোষণা উয়েফা লিগের জন্য
ছবি: সংগৃহীত
কোচ জেসুস পর্তুগালের দল ঘোষণা করলেন বিশ্বকাপের স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনে আসন্ন উয়েফা নেশনস লিগের জন্য । আগের দলে থাকা জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেসকে বাদ দিয়ে তাদের জায়গায় ডাকা হয়েছে স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভাকে।
উয়েফা নেশনস লিগের ‘ডি’ গ্রুপে থাকা পর্তুগাল আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ের মুখোমুখি হবে তারা। ১ অক্টোবর পর্তুগালের প্রতিপক্ষ ডেনমার্ক, আর ৪ অক্টোবর আবারও নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পর্তুগিজরা।
গোলকিপার: দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
.png)
ডিফেন্ডার: রুবেন দিয়াস, তমাস আরাউহো, দিয়োগো দালোত, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, নুনো তাভারেস।
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া, জোয়াও পলহিনহা।
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ফাবিও সিলভা, ফ্রান্সিসকো কনসেইসাও।
ডেইলি-বাংলাদেশ/এমএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!