ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভারত পেনাল্টিতে জিতে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৪, ১২ নভেম্বর ২০২৬
ভারত পেনাল্টিতে জিতে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে
ছবি: সংগৃহীত

গ্রুপ সেরা হিসেবেই মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে গেল ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ১-০ গোলে। একমাত্র গোলটি করেন সোহাইল আহমেদ বাট। ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে ভাগ্য নির্ধারনী গোল করেন এই ফরোয়ার্ড।

বক্সের মধ্যে মালদ্বীপের ডিফেন্ডার হুসেই ইউসুফ ভারতীয় মিডফিল্ডার আব্দুল রাবিহকে ট্যাকল করে পেনাল্টির বিপদ ডেকে আনেন। স্পট-কিক থেকে গোলরক্ষক হোসেন শরীফকে উল্টোদিকে ফেলে বল জালে পাঠান সোহাইল বাট। আসরে এটি ছিল জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা ফরোয়ার্ডের তৃতীয় গোল। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন সোহাইল বাট। পাকিস্তানের নাজিব উল্লাহর গোলসংখ্যাও তিন- ভারতের বিপক্ষে এক গোল করা এই ফরোয়ার্ড জোড়া লক্ষ্য করেছিলেন মালদ্বীপের বিপক্ষে।

বিরতির পর সমতার নেশায় মরিয়া মালদ্বীপ একাধিক সুযোগ তৈরি করেছিল। ভারতীয় গোলরক্ষক পিয়াশ দুবে দলটির সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তিনটি অনবদ্য সেভ করে দলকে অক্ষত রাখেন ২০ বছর বয়সি এই গোলরক্ষক।

পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে অভিযান শুরু করেছিল ভারত। পরের মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে সবার আগে গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। গতকাল জয়ে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে ভারত।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!