ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

রোববার থেকেই ইনানী-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল ‍শুরু

ভ্রমণ প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪০, ৩০ ডিসেম্বর ২০২৩
রোববার থেকেই ইনানী-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল ‍শুরু
ছবি: সংগৃহীত

কক্সবাজার পর্যটন শিল্পের নতুন একটি দ্বার উন্মোচন হতে যাচ্ছে। কক্সবাজারের ইনানী থেকে সেন্টমার্টিন রুটে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ।

রোববার সকাল থেকে প্রথমবারের মতো ইনানী সৈকত থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে পর্যটকবাহী জাহাজ। ‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস’ নামের এই জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়াছড়াস্থ বাঁকখালী নদীর ঘাটের পরিবর্তে ইনানীতে বাংলাদেশ নৌ বাহিনীর জেটিঘাট থেকে চলাচলের সকল প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছেন জাহাজটির কর্তৃপক্ষ।

এমভি কর্ণফুলি এক্সপ্রেসের কক্সবাজার ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর। জানিয়েছেন, প্রতি বছরই টেকনাফ-সেন্টমার্টিন, চট্টগ্রাম-সেন্টমার্টিন ও কক্সবাজার শহর-সেন্টমার্টিনে জাহাজ চলাচল করে আসছে। এর মধ্যে ‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস’ শহরের বাঁকখালী নদীর ঘাট থেকে চলাচল করলেও এবছর তা শুরু করা যায়নি। ইতিমধ্যে সকল প্রকার অনুমতি গ্রহণ করে এই জাহাজ ইনানীর নৌ বাহিনী জেটি থেকে সাগর পথে সেন্টমার্টিনে চলাচল করতে যাচ্ছে। যার মধ্যে দিয়ে পর্যটনের নতুন একটি দ্বার উন্মোচন হচ্ছে।

Advertisement

তিনি বলেন, রোববার সকাল ৯টায় জাহাজটি প্রথমবারের মতো ইনানী থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা হবে। প্রথম দিন জাহাজটি পর্যটক যাত্রী থাকবে না। জাহাজ সংশ্লিষ্ট, প্রশাসনিক লোকজন যারা জাহাজটি প্রথম যাত্রা নিরাপদ কিনা দেখেন এমন সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং পর্যটন সংশ্লিষ্টরা থাকবেন। জাহাজটি দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনে গিয়ে পৌঁছাবে। দ্বীপ থেকে এটি বিকাল ৩টায় ফিরবে এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় ইনানী জেটিতে পৌঁছাবে।

তিনি আরও বলেন, এই জাহাজটি ৭৫০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন। একই সময় প্রতিদিন যাত্রা করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। জাহাজটিতে দ্বীপে আসা ও যাওয়ার ক্ষেত্রে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ২০০ টাকা। পর্যটকরা মেরিন ড্রাইভ হয়ে সমুদ্র উপভোগ করে সকালেই সমুদ্র পথে যাত্রা দেবেন প্রবাল দ্বীপে। সাগরের সৌন্দর্য উপভোগ করবেন। ফেরার সময় উপভোগ করতে পারবেন সূর্যাস্তের দৃশ্য। যা পর্যটকদের আলাদা আনন্দ দেবে।

কর্ণফুলী এক্সপ্রেসের নতুন রুট চালুর মধ্য দিয়ে পর্যটকরা মেরিন ড্রাইভ, ইনানীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি ঝামেলা মুক্তভাবে স্বল্প সময়ে সেন্টমার্টিন যাওয়া-আসা করতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!