[ ভ্রমণ ]
বাংলাদেশি পাসপোর্টে ১৭ দেশের অন-অ্যারাইভাল ভিসা
ফাইল ছবি
অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর আগে ভিসার জন্য আবেদন করতে হবে না। বাংলাদেশিরা ১৭টি দেশে গিয়েই সেখানকার এয়ারপোর্টে প্রয়োজনীয় ফি ও তথ্য দিয়ে ভিসা সংগ্রহ করে নিতে পারবেন। এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের করা ২০২৪ সালের তালিকায় ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের স্থান ৯৭তম। মূলত একটি দেশের জনগণ ভিসা ছাড়া কতগুলো দেশে যেতে পারে, তার ওপর ভিত্তি করে পাসপোর্টের মূল্যায়ন করা হয়।
দেখে নিন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অন-অ্যারাইভাল যে ১৭টি দেশ ভ্রমণ করা যাবে-
.png)
এশিয়া মহাদেশ
মালদ্বীপ, ভুটান, নেপাল, পূর্ব তিমুর ও শ্রীলঙ্কা
আফ্রিকা মহাদেশ
কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন ও সোমালিয়া
দক্ষিণ আমেরিকার দেশ
দেশ বলিভিয়া
ওশানিয়ার দেশ
টুভালু।
অন-অ্যারাইভাল ভিসার যেকোনো শর্ত বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী পরিবর্তন হতে পারে। তাই, যে দেশে যাবেন, সে দেশের সরকারি ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেখে নেবেন। সূত্র: ভিসা গাইড ওয়ার্ল্ড
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!