[ শিল্প ও সাহিত্য ]
লেখমালা সম্মাননা ২০২৩ ঘোষণা
‘লেখমালা সম্মাননা-২০২৩’
চতুর্থবারের মতো ‘লেখমালা সম্মাননা’ ঘোষণা করেছে মন ও মননের ছোটকাগজ লেখমালা। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ‘চতুর্থ লেখমালা সম্মাননা ২০২৩’ ঘোষণা করেন লেখমালা সম্পাদনা পরিষদ।
২০১৫ সালে যাত্রা শুরু করে লেখমালা। এ পর্যন্ত কাগজটির মোট ১৪টি সংখ্যা প্রকাশিত হয়েছে। ২০১৬ সালে প্রথম বর্ষপূর্তিতে প্রথম লেখমালা সম্মাননা প্রদান করা হয়। এরপর থেকে প্রতি দুই বছর অন্তর লেখমালা সাহিত্য, ছোটকাগজ ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের বরেণ্য ব্যক্তিদের সম্মাননা জানিয়ে আসছে।
‘লেখমালা সম্মাননা ২০২৩’ পেলেন, সাহিত্যে কথাশিল্পী হামীম কামরুল হক, ছোটকাগজ সম্পাদনায় রাজশাহী থেকে প্রকাশিত আনর্ত সম্পাদক রহমান রাজু এবং শিক্ষায় লেখমালা প্রবর্তিত ‘গোলাম রসূল স্মৃতিপদক’ পাচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম।
উল্লেখ্য আগামী ৭ অক্টোবর ২০২৩ তারিখ শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘চতুর্থ লেখমালা সম্মাননা ২০২৩’ প্রদান করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!