আয়োজকরা জানায়, ময়মনসিংহে বৃহৎ পরিসরে এমন আয়োজন এইবারই প্রথম। ‘‘অদম্য ’১৯’’ এর প্রতিষ্ঠাতা ফুয়াদ জানায়, মানুষকে বই মুখী করতেই এমন আয়োজন। আমরা দেশের ৮-টি বিভাগীয় শহরে প্রাথমিকভাবে আয়োজনের উদ্যোগ নিয়েছি। পৃষ্ঠপোষকতা পেলে সারাদেশে ছড়িয়ে দিবো।
বই আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক ফয়সাল রানা জানায়, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে মুগ্ধ করছে। এমন আয়োজন করায় ‘‘অদম্য ’১৯’’ কে ধন্যবাদ।
.png)
বই বিনিময় করতে আসা পাঠকরা জানায়, নতুন বই না কিনেই নতুন বই পড়ার সুযোগ হচ্ছে।
এই আয়োজনে ‘‘অদম্য ’১৯’’ এর সঙ্গে লোকাল ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসাবে আছে বই আন্দোলন ময়মনসিংহ। এছাড়া নলেজ পার্টনার হিসাবে আছে ‘বাংলাদেশ রির্ডস’ এবং আয়োজন সহযোগী হিসাবে যুক্ত আছে ‘বাবুই প্রকাশনী’, ‘ঐতিহ্য প্রকাশনী’, ‘প্রকৃতি প্রকাশনী’ এবং ‘ছিন্নপত্র প্রকাশনী’।