ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[ শিল্প ও সাহিত্য ]
নিবিড় হাইকু
কাঁকড়ার পা, আঁকছে আলপনা; নীল নিরালা।
নিবিড় বন,
আড়াল আবডাল;
পাখির বাসা।
ভিতরে মধু,
গোপন ভালোবাসা;
একটি ফুল।
বৃক্ষের স্বপ্ন,
স্বপ্নের রঙে সাজে
ফুল পাপড়ি।
ভাসছে হাঁস,
জলের ক্যানভাসে
হাসে আকাশ।
আলপনায়
মনের আলাপন
রঙে রেখায়।
কাঁকড়ার পা,
আঁকছে আলপনা;
নীল নিরালা।
কারখানার
কার্বন নিঃস্বরণ;
হাতটি কার?
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!