ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

নিজস্ব আস্থার ওপর দাঁড়িয়ে কাজ করবে বাংলা একাডেমি: মহাপরিচালক

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ৩০ জানুয়ারি ২০২৪
নিজস্ব আস্থার ওপর দাঁড়িয়ে কাজ করবে বাংলা একাডেমি: মহাপরিচালক
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলা একাডেমি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়াতে নিজস্ব আস্থার ওপর দাঁড়িয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

তিনি বলেন, বাংলা একাডেমি কোন ধরনের প্রতিষ্ঠান এ নিয়ে প্রশ্ন উঠেছে। স্বায়ত্তশাসিত বলা হয় কিন্তু স্বায়ত্তশাসিতের আগে বাংলা একাডেমি অ্যাক্টের ৩ (২) তে বলা হয়েছে ‘বাংলা একাডেমি একটি সংবিধি সংস্থা।’ বাংলা একাডেমি পরিচালনার জন্য নিজস্ব একটি আইন রয়েছে। এ ধরনের আইন কিন্তু খুব বেশি প্রতিষ্ঠানের বাংলাদেশে নেই। যে কারণে বাংলা একাডেমির সভাপতি একজন সাহিত্যিক, মহাপরিচালক একজন ফেলো ও বিখ্যাত সাহিত্যিক থেকে নির্বাচিত হয়। 

তিনি বলেন, সরকারের সঙ্গে বাংলা একাডেমি হলো একটা সংযুক্ত প্রতিষ্ঠান। জনগণ ও বাংলা একাডেমি মিলে ‘বাংলা একাডেমি’ চালানোর মতো শক্তি আমরা রাখি। আমি মনে করি, বাংলা একাডেমি তার নিজস্ব আস্থার উপর দাঁড়িয়ে কাজ করবে। কেননা- বাংলা একাডেমি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।

Advertisement

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘অমর একুশে বইমেলা ২০২৪’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, কখনো কখনো নানা সংকটে পড়ে আমাদের অবস্থান রক্ষা করতে কষ্ট হয়। কিন্তু আমরা সংগ্রাম করি এবং সেই সংগ্রাম অব্যাহত থাকবে। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক সমীর কুমার সরকার, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর, বইমেলার সদস্য সচিব ডা. কে. এম. মুজাহিদুল ইসলাম, মেলার সহযোগী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সিএমও মীর নওবত আলী।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!