রাজধানীর কাঁটবন মোড়ে অবস্থিত কবিতা ক্যাফেতে এ অনুষ্ঠান হবে। এতে সভাপতিত্ব করবেন বাঘা যতীন গবেষণাকেন্দ্রের প্রধান উপদেষ্টা এ এস এম কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
এবার বাঘা যতীন গবেষণাকেন্দ্র সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে তিন শাখায়। শাখাগুলো হলো- কথাসাহিত্যে ‘আকবর হোসেন কথাসাহিত্য পুরস্কার’, প্রবন্ধে ‘বাঘা যতীন প্রবন্ধ পুরস্কার’ ও কবিতায় ‘গগন হরকার কবিতা পুরস্কার।
.png)
এ প্রসঙ্গে ‘বাঘা যতীন গবেষণাকেন্দ্রের’ সভাপতি অধ্যাপক ড. রকিবুল হাসান বলেন, আমাদের জুরি বোর্ড চুলচেরা বিচার-বিশ্লেষণ করে কথাসাহিত্যে অধ্যাপক ড. অনীক মাহমুদ, প্রবন্ধে মাসুদ রহমান ও কবিতায় খসরু পারভেজকে নির্বাচিত করেছে। আমাদের নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আশা করি, এ পুরস্কার সাহিত্যাঙ্গনে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে গৃহীত হবে।