ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গঠিত ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত তালিকায় জামাল হোসেন টুয়েলকে সভাপতি করা হয়েছে। কমিটিতে এস. এম. আহমেদ মনির, আতাউর রহমান আতা, মো. আবদুল বাতিন, মো. হাবিবুর রহমান, মো. সেলিম হোসেন, অ্যাডভোকেট মাহমুদুর রহমান মাসুদ ও মো. আব্দুল আজিজসহ একাধিক ব্যক্তিকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।

Advertisement

প্রকাশিত তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় কমিটিতে মোট ১৫ জনের নাম রয়েছে। কমিটি ঘোষণার পর সংগঠনটির সংশ্লিষ্টদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের স্মৃতি সংরক্ষণে কাজ করবেন।

কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে বলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে প্রকাশিত তালিকায় থাকা বাকি সদস্যদের দায়িত্ব ও সংগঠনের পরবর্তী কার্যক্রমের বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!