ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করছেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করছেন হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

চাঁদাবাজির বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। বিষয়টি নিয়ে একই দিন একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Advertisement

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’

তিনি জানান, চাঁদাবাজি বন্ধ ও তা প্রতিরোধের উদ্দেশ্যে সোমবার বিকেল ৪টায় বাংলামোটরে বিশেষ ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।

কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’

তার পোস্টে বাংলামোটরকে কর্মসূচির স্থান এবং বিকেল ৪টাকে সময় হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!