ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মিরপুর হত্যাকাণ্ড: কামাল-ইলিয়াস-নিখিলসহ ১৯ জন আসামি

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর হত্যাকাণ্ড: কামাল-ইলিয়াস-নিখিলসহ ১৯ জন আসামি
সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

Advertisement

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তবে বাকি আসামিদের নাম প্রসিকিউশনের পক্ষ থেকে এখনো প্রকাশ করা হয়নি।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে দীর্ঘদিন তদন্ত করেছে তদন্ত সংস্থা। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। পরে ওই প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

উল্লেখ্য, মিরপুরে জুলাই-আগস্টের ঘটনাকে ঘিরে বিভিন্ন হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এর আগেও একাধিক মামলা ও তদন্ত হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে; তবে অভিযোগগুলো বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত না হওয়া পর্যন্ত সেগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!