ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কয়রায় নাশকতার মামলায় ইউপি সদস্য ও নৈশ প্রহরী গ্রেপ্তার

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬
কয়রায় নাশকতার মামলায় ইউপি সদস্য ও নৈশ প্রহরী গ্রেপ্তার
কয়রায় নাশকতার মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তারকৃত ২ জন। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার কয়রায় বিএনপির এক নেতার করা নাশকতার মামলায় ইউপি সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উত্তর বেদকাশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (৩৬) এবং মঠবাড়ী সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রবিউল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেওয়া মো. সহিদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ নেতার নাম উল্লেখ করে নাশকতার মামলা করেন। মামলায় আওয়ামী লীগের আরও ১৬০ থেকে ১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Advertisement

মামলার তদন্তের অংশ হিসেবে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, নাশকতার মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!