বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-২৩) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। এ আসনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে গত ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।