[ বইমেলা ]
বইমেলায় নজর কাড়ছে প্রাচীন ধর্মীয় গ্রন্থ
বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে খ্রিস্টান ধর্মীয় বাংলাদেশ বাইবেল সোসাইটির স্টল- ডেইলি বাংলাদেশ
অমর একুশে বইমেলা কাড়ছে প্রাচীন ধর্মীয় গ্রন্থ। মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে বসেছে খ্রিস্টান ধর্মীয় বাংলাদেশ বাইবেল সোসাইটির স্টল। সেখানে পাওয়া যাচ্ছে খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল বা ইনজিল, ইহুদিদের তাওরাত, আদি ধর্মগ্রন্থ জাবুরসহ অসংখ্য ধর্মীয় গ্রন্থ।
রয়েছে শিশুতোষ বাইবেল, তাফসিরুল ইনজিল, বাইবেলে বর্ণিত মহাপুরুষ, কিতাবুল মোকাদ্দাস, যীশু জন্মেছেন, দয়ালু শমরীয়, যোসেফ, শামুয়েল ইত্যাদি। স্বল্পমূল্যেই পাওয়া যাচ্ছে এসব বই।
স্টল কর্মী শুভ জানান, আমাদের এখানে অনেক কম দামে এসব গ্রন্থ পাওয়া যাচ্ছে। ভর্তুকি দিয়ে আমরা নামমাত্র মূল্যে বই বিক্রি করছি।
.png)
তিনি জানান, ৩৮টা আদিবাসী ভাষায় বাইবেল অনুবাদের কাজ চলছে। ২০৩০ সালের ভেতর এসব ভাষায় বাইবেল অনুবাদের কাজ শেষ হবে।
এবারের বইমেলায় কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে শুভ বলেন, সাড়া মোটামুটি ভালোই। এবারের মেলায় অনেক দর্শনার্থী সমাগম হয়েছে। সবমিলিয়ে ভালোই চলছে।
উল্লেখ্য, ১৯৫৩ সাল থেকে বাংলাদেশে কাজ করছে বাংলাদেশ বাইবেল সোসাইটি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অমর একুশে বইমেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!