[ বইমেলা ]
বইমেলায় ৫ প্রকাশনীকে শোকজ
ছবি: বইমেলায় অনিয়ম ও নীতিমালা লঙ্ঘন।
অমর একুশে বইমেলার অনিয়ম ও নীতিমালা লঙ্ঘন করায় পাঁচ প্রকাশনা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে মেলা পরিচালনা কমিটি। সেই সঙ্গে নীতিমালা ভঙ্গ করার কারণ ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিষ্ঠানগুলো হলো— গাজী প্রকাশন (স্টল নং- ৩৭৪-৩৭৫) বঙ্গজ প্রকাশন, (স্টল নং- ৪০৭) কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড (স্টল নং ৪০৩-৪০৪), তৃপ্তি প্রকাশ কুঠির (স্টল নং- ৩৭৬-৩৭৭), বাতিঘর প্রকাশনী (স্টল নং- ৪৫৫-৪৫৬)।
.png)
কে এম মুজাহিদুল ইসলাম বলেন, সব বইয়ে একই আই এস বিএন নম্বর ব্যবহার, এবং গাইড বইয়ে কপিরাইট আইনের ব্যত্যয় ঘটানোর কারণে তাদের শোকজ দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!