ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ইবির ৫ম সমাবর্তন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহু প্রতীক্ষিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এ বিষয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মতি জ্ঞাপন করেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ কে এম মতিনুর রহমান।
জানা যায়, সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী।
আগামী বছরের ১, ২ অথবা ৩ ফেব্রুয়ারির যেকোনো একদিন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সুবিধাজনক সময় সাপেক্ষে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদানের এই বৃহৎ উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুতই সমাবর্তন আয়োজনের মূল প্রস্তুতিমূলক কাজ শুরু হবে।
.png)
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। এর আগে ১৯৯৯ ও ২০০২ সালে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। এখন দীর্ঘ আট বছর পর ৫ম সমাবর্তন আয়োজনের খবর প্রকাশ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।