এর আগে রোববার আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ২ থেকে ৩ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে। তখন আবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আবার শৈত্যপ্রবাহ বইতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
.png)
আবহাওয়া অফিস আরো জানায়, আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ও রাতের তাপমাত্রা কমতে পারে।