ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আম্ফানের প্রভাবে রাজধানীতে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ১৯ মে ২০২০
আম্ফানের প্রভাবে রাজধানীতে বৃষ্টি
ছবি: সংগৃহীত

উপকূলের দিক থেকে ধেয়ে আসা সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরের পর রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। 

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এর সঙ্গে কিছুটা বৃষ্টি হয়েছে। এটি এক মিলিমিটারেরও অনেক কম।

ঘূর্ণিঝড়ের বিষয়ে তিনি বলেন, আম্ফান উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার (১৯ মে) শেষরাত থেকে বুধবার (২০ মে) বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। সুপার সাইক্লোন কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

Advertisement

এজন‌্য মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ (ছয়) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!