ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালাল থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৬, ২৩ জুলাই ২০২০
শাহজালাল থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ যাত্রীর কাছ থেকে ২২০ কার্টুন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ৫০ হাজার টাকা। 

বৃহস্পতিবার ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম এসব পণ্য আটক করেছে। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) সোলাইমান হোসেন সাইফ বিকেলে এ তথ্য জানান।

তিনি জানান, কমিশনারের কাছে আসা এক সংবাদে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমান বন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে (বিজি-২২৮) ৫ নম্বর বেল্ট এলাকায় ৫ যাত্রীকে আটক করেন। পরে তাদের থেকে ২২০ কার্টুন বিদেশি সিগারেট, ২২টি মোবাইল, ৪টি ল্যাপটপ, ২০টি সিডি, ২০ কেজি প্রসাধন সামগ্রী (কসমেটিক্স) ও ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!