ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সিরাজুল ইসলাম মেডিকেলে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪২, ২৫ আগস্ট ২০২০
সিরাজুল ইসলাম মেডিকেলে র‍্যাবের অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মৌচাক এলাকায় সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের পরিচালনায় বেসরকারি হাসপাতালটিতে অভিযান শুরু হয়।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

Advertisement

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটির প্যাথলজি পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া, আরো বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে যা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!