মাইন্ড এইড হাসপাতালে এএসপি শিপনকে হত্যার ঘটনায় মামলা
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় শ্যামলীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিট পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনার ১০জনকে গ্রেফতার করা হয়েছে।
.png)
মানসিক সমস্যার জন্য সোমবার দুপুর পৌনে ১২টায় মাইন্ড এইড হাসপাতালে এসেছিলেন আনিসুল করিম। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়েছেন বলে তার পরিবারকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাৎক্ষণিক তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাওয়া হয়। তবে সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশের অভিযানে মাইন্ড এইড হাসপাতালের সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়েছে। সেই ফুটেজে হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে মারধর করতে দেখা যায়।
রাজধানীর আদাবর থানার ইন্সপেক্টর (অপারেশনস) মো. ফারুক মোল্লা বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখেছি তার হাত চেপে রাখা হয়েছিল। ঘটনার তদন্তে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৬-৭ জনকে থানায় এনেছি। নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে। জড়িত সবাইকে মামলার আসামি করা হবে।