[ রাজধানী ]
এএসপি আনিসুল হত্যায় আরো এক পরিচালক গ্রেফতার
মাইন্ড এইড হাসপাতাল- ফাইল ছবি।
পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে হত্যার অভিযোগে মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে হাসপাতালটির দুই পরিচালককে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করলো পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফাতেমা খাতুনকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার গ্রেফতার ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে হাসপাতালের পরিচালক ডা. নিয়াজ অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার রিমান্ড আবেদন করেনি পুলিশ।
.png)
হারুন অর রশীদ জানান, শুক্রবার হাসপাতালের দুই পরিচালককে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। এরই মধ্যে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বোনের দেয়া তথ্যের ভিত্তিতে রিমান্ডে নেয়া ১০জনের জিজ্ঞাসাবাদ চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!