[ রাজধানী ]
রাজধানীতে নারীসহ চার ‘কৌশলী’ ইয়াবা ব্যবসায়ী আটক
উদ্ধার করা ছয় হাজার ইয়াবা।
রাজধানীতে অভিযান চালিয়ে ছয় হাজার ইয়াবাসহ চার ‘কৌশলী’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন নারী রয়েছেন।
আটককৃতরা হলেন- মো. ফারুক হোসেন (৪০), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. রাসেল মিয়া (৩০) ও মোছা. রেহেনা বেগম (৩৭)।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
.png)
ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী বলেন, রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছয় হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এর মধ্যে একজন নারী রয়েছেন।
তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তিরা কৌশলে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করতো। এ ঘটনায় গুলশান থানায় মামলা করে চারজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!