ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫১, ২৪ নভেম্বর ২০২০
মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে আগুন
মোহাম্মদপুরে জহুরি মহল্লায় বিহারী ক্যাম্পের আগুন - ডেইলি বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের জহুরি মহল্লার বিহারী ক্যাম্পে আগুন লেগেছে।

মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিটে এ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স ও মেইনটেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, বিকাল ৪টা ১৫ মিনিটে বিহারী পট্টিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো ৭টি ইউনিট পাঠানো হয়। তবে ৩ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসে পরে। আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

এর আগ, গতকাল সোমবার রাতে মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগে পুড়ে যায় বহু ঘর। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত। এ সময়, প্রায় ৬০ থেকে ৭০টি বস্তিঘর পুড়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!