[ রাজধানী ]
বনানীতে ট্রেনের ধাক্কায় ঝরে গেল বৃদ্ধের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধের পরনে রয়েছে লুঙ্গি ও সোয়েটার।
মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সামনে পড়ে যান আনুমানিক ৫০ বছরের বেশি বয়সের এক অজ্ঞাত ব্যক্তি। এতে ট্রেনটির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ বৃদ্ধের মরদেহটি উদ্ধার করেছে। এখন মরদেহটি পুলিশের হেফাজতেই রয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!