রাত ১২টা বাজার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ টিএসসির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা টিএসসির সামনে জড়ো হন। প্রথম প্রহরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন শুরু হয়। এরপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার শপথ করেন উপস্থিত সবাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রীয়াশীল সাংস্কৃতিক সংগঠন ‘স্লোগান ৭১’ উদ্যোগে একটি কনসার্ট আয়োজন করা হয়। তারা বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবসের কর্মসূচি সূচনা করেন। কনসার্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করেন।
.png)
এছাড়া বিভিন্ন সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আতশবাজি ফোঁটানো হয় এবং রঙিন ফানুস আকাশে উড়ানো হয়। বিজয় দিবসের উৎসবে অংশগ্রহণ করতে কনকনে শীত উপেক্ষা করে শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা টিএসসিতে উপস্থিত হন। গভীর রাত পর্যন্ত তারা নেচে-গেয়ে টিএসসি মাতিয়ে রাখেন।