ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তিন লাখ জাল টাকাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৭, ১৫ জানুয়ারি ২০২১
তিন লাখ জাল টাকাসহ আটক দুই
জাল টাকাসহ আটক দুইজন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২ লাখ ৯০ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলো- মো. খোকন মিয়া (৪৮) ও মৌসুমী আক্তার (২৯)।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১০ এর এএসপি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা জাল টাকা ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত। দীর্ঘদিন থেকে তারা জাল টাকা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!