বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার এসআই সিনথিয়া আক্তার গণমাধ্যমকে জানান, ভিক্টর পরিবনের একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোগী গোপাল সূত্রধর গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
.png)