রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে মো. সুমন (৩৯) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা দুটি মোাবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, বুধবার উত্তরা পূর্ব থানায় এক ব্যক্তি একটি ছিনতাই মামলা দায়ের করেন। এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তিকে উত্তরা পূর্ব থানার ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।