ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান ডিএসসিসি মেয়রের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ২৪ মার্চ ২০২১
রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান ডিএসসিসি মেয়রের
শেখ ফজলে নূর তাপস- ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার দুপুরে গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে নিবেদন করবো; যেহেতু করোনার সংক্রমণ বাড়ছে তাই রাত ৮টার মধ্যে অবশ্যই সব দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। আটটার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে এবং আমরা স্বাস্থ্যবিধি পরিপালন করে সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারবো।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!