ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ওড়না প্যাঁচানো নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬, ৮ মে ২০২১
রাজধানীতে ওড়না প্যাঁচানো নবজাতকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর চকবাজারের বেগমবাজার এলাকার একটি ডাস্টবিনের পাশ থেকে ওড়না প্যাচানো একটি নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

চকবাজার থানার এসআই কবির উদ্দিন মণ্ডল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতে ৫৩ নম্বর বেগম বাজারের ডাস্টবিনের পাশ থেকে আনুমানিক এক দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি লাল ওড়না দিয়ে নবজাতকটি প্যাঁচানো ছিল।

Advertisement

এদিকে কে বা কারা মৃত অবস্থায় নবজাতকটি ডাস্টবিনে ফেলে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!