[ রাজধানী ]
ময়লার স্তূপ থেকে ওড়নায় পেঁচানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো এলাকায় ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে সবুজবাগ থানা পুলিশ।
সবুজবাগ থানার পুলিশের এসআই আবু হানিফ জানান, খবর পেয়ে উত্তর বাসাবোতে একটি ময়লার স্তূপ থেকে ওড়নায় পেঁচানো অবস্থায় গিয়ে দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, ওই নবজাতককে কে বা কারা ফেলে গেছে, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!