ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাংলাদেশ-ভারতের ‘টপ ওয়ান্টেড’ এই সুন্দরীকে খুঁজছে পুলিশ

ভারতে নারী পাচার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ২১ জুন ২০২১
বাংলাদেশ-ভারতের ‘টপ ওয়ান্টেড’ এই সুন্দরীকে খুঁজছে পুলিশ
নদী আক্তার। ছবি: সংগৃহীত

পঞ্চম শ্রেণি পাশ নদী আক্তার। মালয়, হিন্দি, আরবিসহ চার ভাষায় কথা বলতে পারতেন। পশ্চিমা পোশাকে সাজগোজ, মেকআপ ও নানাভাবে শোঅফ করে নিজেকে বেশ ধনী উপস্থাপন করতেন এই সুন্দরী। তার এই ফাঁদেই পা দিতো তরুণীরা।

সম্প্রতি ভারতে নারী পাচারের আন্তর্জাতিক চক্রের তথ্য সামনে আসার পর গ্রেফতার আসামিদের জবানবন্দিতে মানবপাচারের ভয়াবহ চিত্র উঠে এসেছে। নারী পাচার সিন্ডিকেটের অন্যতম হোতা নদী ও টিকটক হৃদয় বাবু ভারতে অবস্থানরত সবুজের হয়ে দেশে সমন্বয়কের কাজ করতো।

বাংলাদেশ ও ভারতের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, নারী পাচার সিন্ডিকেটের অন্যতম হোতা নদী। তরুণীদের নানাভাবে রাজি করিয়ে পাচারকারীদের হাতে তুলে দিতেন তিনি। বাংলাদেশ ছাড়াও ভারতের পুলিশের তদন্তেও নদীর নাম উঠে এসেছে।

Advertisement

পুলিশ বলছে, নদী নারী পাচার সিন্ডিকেটের ‘টপ ওয়ান্টেড’ সদস্য। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে আন্তর্জাতিক নারী পাচারচক্রের আরও তথ্য জানা যাবে।

ভারতে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা অন্তত পাঁচ তরুণী ঢাকার হাতিরঝিল থানায় মামলা করেছেন। এতেও আসামির তালিকায় নদীর নাম রয়েছে। সর্বশেষ গতকাল শনিবার ভারতফেরত তিন তরুণী মামলা করেন, যাতে নদীকে এক নম্বর আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, পাচারকারীদের হাতে পড়েছেন এমন বেশ কয়েকজন এরই মধ্যে জানিয়েছেন, নদীর মাধ্যমে ভারতে চাকরির অফার পেয়েছিলেন তারা। তবে সেখানে গিয়ে তারা বুঝতে পারেন, তাদের বিক্রি করে দেওয়া হয়েছে। এই চক্রে নদী বড় ভূমিকা রাখছেন।

বর্তমানে নদী বাংলাদেশে অবস্থান করছেন বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!