ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ইডেন কলেজের সামনে নীল তোয়ালে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০০, ১ জুলাই ২০২১
ইডেন কলেজের সামনে নীল তোয়ালে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর ইডেন কলেজের সামনের ফুটপাত থেকে আনুমানিক ১ দিন বয়সী মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

লালবাগ থানার এসআই এসএম তারেক আজিজ জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংবাদ পেয়ে সকালে ইডেন কলেজের প্রধান ফটকের পাশে ফুটপাত থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহটি নীল রংয়ের তোয়ালে দিয়ে মোড়ানো ছিল।

এসআই আরো জানান, মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন। এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর নবজাতকটির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!