ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর তিন এলাকায় রোববার গ্যাস সরবরাহ বন্ধ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ১৭ জুলাই ২০২১
রাজধানীর তিন এলাকায় রোববার গ্যাস সরবরাহ বন্ধ 
ফাইল ফটো

রাজধানীর তিনটি আবাসিক এলাকায় সিএনজি, শিল্প, বাণিজ্যিকসহ সবশ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।   

পাইপলাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Advertisement

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইপলাইনের তিন জায়গায় বাল্ব প্রতিস্থাপনের জন্য রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস আরো জানায়, রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা মসজিদ এলাকা ও তেজগাঁও বিজ্ঞান কলেজ এলাকায় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!