[ রাজধানী ]
রাজধানীর আট এলাকায় শনিবার গ্যাস সরবরাহ বন্ধ
ফাইল ফটো
পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য কাল শনিবার রাজধানীর আটটি এলাকাসহ তার আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস। এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
শুক্রবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপনের জন্য শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর বড় মগবাজার, তালতলা গলি, জাহানবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
.png)
গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!