[ রাজধানী ]
বৃহস্পতিবার ঢাকার ১৪ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
ফাইল ফটো
গ্যাস পাইপলাইন মেরামত জন্য আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীসহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ এর পাগল, ফতুল্লা, দেলপাড়া, ভুইগর, জালকুড়ি, কুতুবপুর, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ, মিজমিজি, সাহেবপাড়া এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
.png)
এছাড়া আশপাশের এলাকায় চাপ কম থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!